×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

গোপালগঞ্জে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গোপালগঞ্জে চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল বিশ্বাসের বাড়ী কাশিয়ানী উপজেলায়।

পুলিশ জানায়, গভীর রাতে গ্রামের স্বপন বিশ্বাসের ঘরে সিঁধকেটে ভিতরে চুরি করতে ঢোকে বাবুল। টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে স্থানায়ীরা এগিয়ে আসে।

এসময় বাবুল পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে, হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএন

Logo