ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পিএম
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান খুনের ঘটনায় মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা ও নগরীর ২৬ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ যুবলীগের সভাপতির ভাই।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় নগরীর মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকা অবরোধ করেন।
একপর্যায়ে উত্তেজিত জনতা মেহেদীর বাড়িঘর ভাঙচুর করে। পরে গভীর রাতে তাকে ধরে এনে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
/এসআইএন