রাজনৈতিক ব্যক্তিদের নামে নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা, যুবক আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশিষ্ট ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে সেলিম খান (২৭) নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এসআরবি।
এসআরবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাত ১১টা ৫ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানার বিশ্বাস বেতকা সার্কিট হাউস সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে আটক করা হয়। অভিযানকালে তার কাছ থেকে দুটি সিমকার্ডসহ একটি মুঠোফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা মুঠোফোন পর্যালোচনা করে এসআরবি জানতে পেরেছে, সেলিম খান উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজের মধ্যে ‘Tarique Rahman Fans’, ‘Zaima Rahman’ এবং ‘Journalist Elias Hossain Fans’ উল্লেখযোগ্য। এসব পেজ ব্যবহার করে তিনি বিভ্রান্তিকর, মানহানিকর ও উসকানিমূলক পোস্ট প্রচার করতেন।
অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া, এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে এসআরবির গোয়েন্দা নজরদারি ও ফলোআপ অপারেশন অব্যাহত রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
/এএম