ঢাকার ধামরাইয়ে ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৪ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও, ৫ জনকে আটক করে পুলিশ। এদিকে, এ ঘটনায় মামলা শেষে গ্রেফতার ৫ জনকে, পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
/এএন