×
Logo

সারাদেশ

পটুয়াখালী

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেফতার ২

বাউফল করেসপনডেন্ট:

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৪ এএম

বাউফলে খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফলে মানবদেহের বিচ্ছিন্ন হাত ও পায়ের খণ্ডিত অংশ উদ্ধারের তিন দিন পরে বিচ্ছিন্ন মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অঙ্গ-প্রত্যঙ্গ দীর্ঘ ৯ দিন ধরে নিখোঁজ জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমীনের সিকদারের (৬০) বলে নিশ্চিত হয়েছে বাউফল থানা পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ৫টায় বাউফল থানার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বিচ্ছিন্ন হাত ও পায়ের খণ্ডিত অংশ উদ্ধারের পরে বিষয়টি নিয়ে গভীর তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন  শাহিদা বেগম ও আবুল বশার নামের দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। 

জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে এবং জানায় উদ্ধারকৃত অঙ্গ-প্রত্যঙ্গ রুহুল আমিন নামের এক ব্যক্তির। তাদের স্বীকারোক্তি অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার কালিশুরি ইউনিয়নের পোনাহুরা গ্রামের বিভিন্ন স্থানের কুচুরীপানার ডোবা ও ফসলি জমিতে অভিযান চালিয়ে মরদেহের মাথা ও শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়। এরআগে ওই ফসলী জমির আলাদা আলাদা স্থান থেকে হাত ও পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছিলো। তারা দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছেন। 

সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার আরও জানান, আটককৃত শাহিদা বেগম ঘটনার মূল পরিকল্পনাকারী। তার স্বীকারোক্তি মতে আর্থিক লেনদেন ও পরকিয়া সম্পর্কের জের ধরে তিনি'সহ তিনজন রুহুল আমীনকে হত্যা করেছে এবং সুতা কাটার ছুরি দিয়ে তাকে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেন। প্রথমে শাহিদা বেগম সরবতের সঙ্গে মিলিয়ে তাকে ঘুমের ওষুধ খায়িয়ে অচেতন করে, তার পরে অন্যান্য আসামিদের সহযোগিতায় হত্যাকাণ্ড ঘটায়। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলায় দু'জন আসামিকে গ্রেফতার দেখিয়ে  ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহনের জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ভুক্তভোগী জাহিদুর ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা ছিলেন।

/এমএইচআর

Logo