×
Logo

সারাদেশ

১৮ দিনেও নেভেনি ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

১৮ দিনেও নেভেনি ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন

কক্সবাজারের ইনানীতে নলকূপের গর্ত থেকে বের হওয়া গ্যাসের আগুন নেভেনি ১৮ দিনেও। এ পরিস্থিতিতে গ্যাসের নির্গমন বন্ধ করতে নলকূপের গর্ত বন্ধের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের একটি বিশেষজ্ঞ দল গ্যাসকূপটি পরিদর্শন করেছে। এ সময় তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

ইতোমধ্যে এ কাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হয়েছে। 

বাপেক্স জানায়, আগুন বন্ধ করার পর গ্যাসের মজুদ নিয়ে বিশেষজ্ঞ টিম অনুসন্ধান করবে। অনুসন্ধানের ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে, গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খোঁড়ার সময় আগুনের সূত্রপাত হয়।

/এএন


Logo