জামালপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, ৫ দিন ধরে শূন্যরেখায় অবস্থান এক নারীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
জামালপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধার মুখে গত পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।
এর আগে, মঙ্গলবার (১০ অক্টোবর) দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে এই নারীকে পুশইনের চেষ্টা করা হয়।
বিষয়টি টের পেয়ে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও নিজের নাম-ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি।
পরবর্তীতে ওই নারীকে শূন্যরেখার ওপারে পাঠানো হয়। বর্তমানে তিনি আন্তর্জাতিক শূন্যরেখার ওপারে ভারতের অংশে অবস্থান করছেন।
এদিকে, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত এ নিয়ে তৎপর থাকার কথা জানিয়েছে বিজিবি।
/এএন