×
Logo

সারাদেশ

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

যশোর করেসপনডেন্ট

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পিএম

যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

যশোরে পৃথক দুইটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে যশোর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

ককটেলটি আদালতের বিচারকদের গাড়ি রাখার স্থানে পড়ে বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক টিম।

/এসআইএন


Logo