×
Logo

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও পোশাকশ্রমিকদের অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে মৌচাক এলাকায় রাস্তায় নামে। এতে  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। 

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে যোগ দিতে কারখানায় যান। তবে কাজে যোগ না দিয়ে তারা বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়। পরে অন্য আরও শ্রমিক মহাসড়কে অবস্থান নেন। এসময় রাস্তা আটকে থাকায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ সারি।

এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজন বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

/এমএমএইচ

Logo