×
Logo

সারাদেশ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

লক্ষ্মীপুর করেসপনডেন্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩,  আহত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উল্টে পড়ে যায়। বাসটি বেপরোয়া গতি ছিলো। বাস উল্টে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনা কবলিত বাসটি সড়ক থেকে সরানো হয়েছে। আহত ও নিহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। এছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

/এসআর 

Logo