দস্যু মুক্তির দাবিতে সুন্দরবনের খোলপেটুয়া নদীতে নৌকায় চড়ে বিক্ষোভ
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে চলছে টানা আন্দোলন। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় সুন্দরবনের খোলপেটুয়া নদীতে নৌকায় চড়ে বিক্ষোভ মানববন্ধন করেন বনজীবীরা।
বক্তারা বলেন, বনজীবীরা অসহায় হয়ে পড়েছে। অধিকাংশ বনজীবীদের বনে প্রবেশ বন্ধ হয়ে গেছে। ৫০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে পৃথক পৃথক ৮ থেকে দশটি দস্যু বাহিনীকে। বনদস্যু নির্মূল দাবিতে গেল ২৮ অক্টোবর উপকূলের গাবুরা থেকে শুরু হওয়া এ বিক্ষোভ ছড়িয়েছে গোটা উপকূলজুড়ে। দাবি একটাই দস্যু মুক্ত সুন্দরবন চাই।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে টাস্কফোর্স গঠণ করে দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানান বক্তারা। সুন্দরবন দস্যু মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে বনদস্যু নির্মূল কমিটি।
/এসআর