শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম
ফাইল ছবি
শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া, নাশকতা ও অরাজকতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ ও এপিবিএন সদস্যরাও।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের গার্মেন্টসগুলোতে কাজে যোগ দেন শ্রমিকরা। কয়েকদিনের টানা আন্দোলনের পর চিরচেনা কর্মপরিবেশ ফিরেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলন, নতুন করে যেন পরিস্থিতির অবনতি না হয় সেজন্য শিল্পাঞ্চলজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
অন্যদিকে পোশাক শ্রমিকরা বলন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা বাড়াতে হবে।
/এএন