×
Logo

সারাদেশ

টঙ্গীতে মাদক কারবারিদের হাতে ৩ ঘণ্টা জিম্মি ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ এএম

টঙ্গীতে মাদক কারবারিদের হাতে ৩ ঘণ্টা জিম্মি ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের অনুসন্ধান করতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক। অভিযোগ উঠেছে, প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর, অস্ত্রের মুখে হত্যার হুমকি এবং জোর করে ঘুমের ওষুধ মেশানো তরল পান করানো হয় তাদের।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ভুক্তভোগী সাংবাদিকরা হলেন– ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক রবিউল হাসান, আসিফুল ইসলাম রিফাত এবং ফটো সাংবাদিক আবির আহমেদ সুপ্ত।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী রবিউল হাসান।

অভিযোগে বলা হয়, ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের জিম্মি করে। পরে সামনে মাদক ও টাকা রেখে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। এ সময় ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্রও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এর আগে, একই এলাকায় দৈনিক কালবেলার এক সাংবাদিকও অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ওঠে। পরপর এমন ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে।

/এএম    

Logo