জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন আশিক সাঈদ
স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি আশিক সাঈদ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জিএমপি সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জিএমপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর নতুন পুলিশ কমিশনার গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে, পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপপুলিশ কমিশনারসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এএম