হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দের ঘটনায় পুলিশের মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় প্রসাধনী জব্দের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরের পোদ্দারবাড়ি এলাকায় অভিযান চালায় তারা।
এসময় ভারতীয় প্রসাধনী বোঝাই একটি ট্রাক আটক করে থানায় নেওয়া হয়। পরে তল্লাশি করে কার্টনভর্তি বিভিন্ন ভারতীয় প্রসাধনী পাওয়া যায়।
এসব পণ্যের মধ্যে ত্বক ফর্সাকারী বিভিন্ন প্রসাধনী রয়েছে; যার আনুমানিক বাজারমূল্য ৭৮ লাখ টাকারও বেশি। এসব পণ্যগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
/এএন