৭১'র রাজাকার জামায়াত ও ২৪'র রাজাকার আ. লীগ সফল হতে পারবে না: রাশেদ খাঁন
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
১৯৭১'র রাজাকার জামায়াত ও ২০২৪'র রাজাকার আওয়ামীলীগ সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছে তখনই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে।
এদিন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ঝিনাইদহ জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলটির একাধিক নেতা।
/এমএইচআর