×
Logo

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম

সড়ক দুর্ঘটনায় চার জেলায় ৮ জনের মৃত্যু

জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট ও রংপুরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেছে একই পরিবারের তিনজনসহ চারজনের।

শনিবার (৭ নভেম্বর) সকালে মেলান্দহ উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বুরুঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিলো অটোরিকশাটি। অপরদিকে মোটরসাইকেলটি জামালপুর থেকে মেলান্দহ যাচ্ছিলো। এসময় বিপরীত দিকে থেকে একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল পরে অটোরিকশাকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলেই মোরশেদ আলমের মৃত্যু হয়। গুরুতর আহত হয় তার স্ত্রী, শিশু কন্যাসহ দুই মোটরসাইকেল আরোহী। তাদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

এদিকে, কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস খাদ পড়ে এক শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়। 

ভোরে, উপজেলার কেরানীহাট রেলবিটের কুনিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কুমিল্লার বুড়িচং বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা থেকে দুটি বাস শিক্ষা সফরে রওনা হয়। চট্টগ্রামের কেরানিরহাট রেলক্রসিং সংলগ্ন এলাকায় পৌঁছালে, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 

এদিকে, লালমনিরহাটে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন ৪ জন। এছাড়াও, রংপুর মহানগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

/এএন

Logo