জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
জামালপুরের মেলান্দহে ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম, তার স্ত্রী ইকরামা ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা; তারা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত অপরজন মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন। তিনি মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, মেলান্দহের শিমুলতলী থেকে যাত্রী নিয়ে জামালপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। অপরদিকে, মোটরসাইকেলটি জামালপুর থেকে মেলান্দহ যাচ্ছিল।
এ সময় একটি ট্রাক প্রথমে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে ট্রাকটি পেছন থেকে অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে থাকা একই পরিবারের তিনজন নিহত হন। আর আহত হন মোটরসাইকেলের আরোহী দুইজন ও ইজিবাইক চালক। তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।
/এমএন