×
Logo

সারাদেশ

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

গাজীপুরে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা

টানা কয়েকদিন আন্দোলনের পর গাজীপুরের বেশির ভাগ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রমিকরা ।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানাগুলো আজ খুলে দিয়েছে মালিকপক্ষ। এখন পর্যন্ত এসব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সহিংস আন্দোলন ঠেকাতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এশিয়া ওয়ার্ল্ড ফ্যাশনের শ্রমিক মো. রমজান হোসেন জানান, গত কয়েকদিন কারখানার সামনে আন্দোলন দেখে তিনি কাজে যোগ দিতে পারেননি। আজ সকালে আন্দোলন না থাকায় তারা কারখানায় প্রবেশ করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এখন পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসব এলাকায় নতুন করে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। এছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

/এসএম/এএন

Logo