×
Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে ২টি নতুন কূপ খনন করবে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে ২টি নতুন কূপ খনন করবে সরকার

দেশে গ্যাসের উৎপাদন বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দুটি নতুন কূপ খনন করবে সরকার। এর সুবাদে দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা।

বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত প্রকল্প উপস্থাপন করা হয়।

আলোচনায় উঠে আসে ১৪টি এজেন্ডা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)

পরিকল্পনা কমিশন জানায়— তিতাস গ্যাসক্ষেত্রে প্রথম বছরে একটি কূপ থেকে আর দেড় বছরের মধ্যে দুটি কূপ থেকেই গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। দৈনিক ৩ কোটি ঘনফুটের হিসাবে, আগামী ১০ বছরে এখান থেকে পাওয়া যাবে ১০ হাজার ৭৪ কোটি ঘনফুট গ্যাস।

এর বাইরে, কনডেনসেট বা তরল পেট্রোলিয়াম মিলবে ৬০ হাজার ব্যারেলের বেশি। প্রকৌশল কাজ ও রিগ ফাউন্ডেশন করা হবে থার্ড পার্টির মাধ্যমে। যুক্ত হবেন দেশি-বিদেশি পরামর্শকরাও।

এর বাইরে, ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে অফিসার্স বাসস্থান ও ঝিগাতলায় সরকারি কর্মচারীদের আবাসিক ভবন নির্মাণ নিয়ে আলোচনা চলছে একনেকে।

/এমএইচআর

Logo