ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেস্ট পজিটিভ, আটক ৭
ঝিনাইদহ করেসপনডেন্ট
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেস্ট পজিটিভ প্রমাণিত হওয়ায় ৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানপূর্বক জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
জানাযায়, শৈলকূপার দুধসর বাবুপাড়ার বিকাশ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাসকে (১৮) ৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ফাজিলপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে মধু বিশ্বাস (৬৫) কে ৭ মাস সশ্রম কারাদণ্ড ২০০ টাকা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, হিতামপুর গ্রামের মাসুদ শেখের ছেলে রমজান আলী (২২) কে ৮ মাস সশ্রম কারাদণ্ড ২০০ টাকা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, কবিরপুর গ্রামের মৃত ছরোয়ার মোল্লার ছেলে শাহিন পারভেজ (৪০) কে ৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, হড়রা গ্রামের আ. মমিনের ছেলে জাহিদ হাসান (২৬)কে ৮ মাস সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, মনোহরপুর গ্রামের মৃত জহুর মিয়া ছেলে মো. বাহারকে ৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, হরিণাকুন্ডু উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আবু হানুর ছেলে মো. সাকিব (২০) কে ৭ মাস সশ্রম কারাদণ্ড ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত ৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
/এসআর