×
Logo

সারাদেশ

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম

গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে, সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মজুরি বোর্ড গঠন এবং গার্মেন্টস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে সরকারপক্ষের আলোচনার পর কিছু কারখানার শ্রমিক কাজে ফিরেছেন।

এদিকে, সহিংসতা এড়াতে গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

শিল্প পুলিশ জানায়, গাজীপুরে প্রায় দুই শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, সহিংসতার ঘটনায় গাজীপুরে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে চার হাজার জনকে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এএন


Logo