×
Logo

সারাদেশ

বান্দরবানে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

বান্দরবানে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দিলেন বম নারী

বান্দরবানের রুমা উপজেলায় প্রসবজনিত জটিলতায় পড়া বম সম্প্রদায়ের এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পথে সেনাবাহিনীর গাড়িতেই জন্ম হয়েছে এক কন্যাসন্তানের। পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় রুমা উপজেলার সুনসুং পাড়ায় প্রসবজনিত জটিলতার সম্মুখীন হন ওই নারী। এ অবস্থায় স্থানীয় কারবারির অনুরোধে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয় বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনীর একটি টহল দল জরুরি ভিত্তিতে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হয়। পথে মুনলাই পাড়ার কাছে সেনাবাহিনীর গাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী। এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি একজন অভিজ্ঞ ধাত্রী উপস্থিত ছিলেন।

পরে মা ও নবজাতককে নিরাপদে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তারা দুজনই সুস্থ রয়েছেন। সেনাবাহিনীর তাৎক্ষণিক সহায়তার জন্য পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এনএ 

Logo