খুলনার রূপসায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম
খুলনায় রূপসায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আঠারোবাঁকী নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মধ্যে রাজাপুর গ্রামের বাসিন্দা সোহাগ জেলখানা ঘাটের মাঝি ছিলেন। তিনি সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। অন্যদিকে নিহত রেজাউল করিমের বাড়ি সিংহের চর এলাকায়।
পুলিশ জানায়, দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ভাটার কারণে পানি কমে গেলে একই স্থানে আরও একটি মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কে বা কারা কী কারণে দুজনকে হত্যা করেছে, তা খতিয়ে দেখছেন পুলিশের তদন্ত কর্মকর্তারা।
/এসআইএন