×
Logo

সারাদেশ

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের অবমাননা, স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় শহরের পাকাপোল ব্রিজের ওপর এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুর আলম। 

বক্তারা বলেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করেছে। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির এ ধরনের অপতৎপরতা বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা।

/এসআর 

Logo