বেতন বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সিনিয়ট করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম
শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড এর শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২ টা থেকে শিবু মার্কেট, কাঠেরপুলবিভিন্ন এলাকায় অবস্থিত গার্মেন্টস শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হয়।
পরে তারা একযোগে ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড এর দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাসসহ দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়। এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
শ্রমিকদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে যে টাকা বেতন পান সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশ কয়েক বছর ধরে বাড়ছে না। তাই তারা বাধ্য হয়েছে।
এদিকে, অবরোধের কারণে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়। সড়ক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও বাস যাত্রীদের। যাত্রীরা পায়ে হেঁটে রাস্তা পারাপার হয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। আবার অনেকে এক ঘন্টা ধরে বসে আছে গাড়ির মধ্যে।
/এএন