সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
রাঙ্গামাটির সাজেকে টানা অবরোধ চলছে। রোববার (১ নভেম্বর) পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির একদিনের অবরোধ কর্মসূচি পালনের পর আজ থেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।
নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কঠিন চীবর দান উপলক্ষে একদিন অবরোধ শিথিল করেছিলো সংগঠন দুটি।
এদিকে, অবরোধকে কেন্দ্র করে সাজেকের পর্যটন, হোটেল-রিসোর্ট ব্যবসায় প্রভাব পড়েছে। দীর্ঘদিন পর্যটক শূণ্য থাকায় আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ওষুধ সরবরাহ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ।
অপরদিকে, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হলেও এখনো সংকট নিরসনে স্থায়ী সমাধান হয়নি। সংগঠন দুটির ৫ দফা দাবির মধ্যে অন্যতম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া।
/এসএম/এএন