×
Logo

সারাদেশ

প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলে খেলার মাঠ আরও সম্প্রসারিত হচ্ছে, জমি কিনে দিচ্ছে সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলে খেলার মাঠ আরও সম্প্রসারিত হচ্ছে, জমি কিনে দিচ্ছে সরকার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের নিজেদের অর্থায়নে খেলার মাঠ ক্রয়ের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও জমি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্রয় করে গ্রামবাসীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রোববার (১ নভেম্বর), জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাবুপুরবাসীর এই অনন্য উদ্যোগের ভিডিও ফুটেজটি গতকালই প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর ইচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের ডিসি ও দেলদুয়ারের ইউএনও-র সাথে যোগাযোগ করতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ওই গ্রামবাসীর পাশে থেকে একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ উপহার দেওয়া যায়।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের জনবহুল বাবুপুর গ্রামে এতদিন শিশু-কিশোরদের খেলাধুলার কোনো স্থায়ী মাঠ ছিল না। গ্রামের তরুণ ও উদ্যোক্তাদের উদ্যোগে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত চাঁদায় ৬০ শতাংশ জমি কিনে সম্প্রতি মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে এডিসি জেনারেলের পেশ করা প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট ও সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।

/এআই 

Logo