সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরায় টানা আন্দোলন
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন করছেন বনজীবীরা। রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা সদরে বিক্ষোভ করেন বনজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার প্রধান মাধ্যম সুন্দরবন। মাছ, কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ে অতিষ্ঠ বনজীবীরা। ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান বক্তারা।
সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন বনজীবীরা। এতে অংশ নেন উপকূলের কয়েকশ বনবীবী ও তাদের পরিবারের সদস্যরা।
/এসআর