খুলনায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিলেন শহীদুল শেখ। এসময় তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শহীদুলকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। তারা জানায়, জড়িতদের ধরতে কাজ চলমান রয়েছে।
অপরদিকে, শহিদুলের নামে হত্যা ও মাদকসহ ৮টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
/এএন