কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী অভিযানে আটক ৩৫১
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম
কুমিল্লা জেলার ১৮ উপজেলায় একযোগে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই বিরোধী অভিযানে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ২১৯ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলে।
জেলায় গত ২৩ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মুচলেকায় ৩১৫১ জনকে অভিভাবকের জিম্মায় এবং ২০৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী অভিযানে জেলার ১৮টি থানা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
/এসআর