×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা যুবদল। অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংগঠনটির উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন এবং ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফতুল্লা থানা যুবদলের নেতা রুবেল হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ক্যাম্পটি পরিচালিত হয়। এতে মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি। এ সময় তিনি বলেন, যুবদলের নেতাকর্মীরা মানুষের সেবার ব্রত নিয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে দলের তৃণমূলের কর্মীরা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মশিউর রহমান রনি।

/এনএ 

Logo