×
Logo

সারাদেশ

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপযাত্রীর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৫) নামে এক পিকআপযাত্রী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) রাত পৌনে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওরা এলাকার বাহারুম ব্যাপারীর ছেলে। 

মামলার বিবরনে জানা যায়, সাইফুল ওই রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সিলেট থেকে পিকআপে বাড়ি ফিরছিলেন। যাত্রাপথে পথে যানটি বিকল হয়ে গেলে পিকআপটি সড়কের পাশে ঠেলে নেওয়ার সময় পেছনে থাকা সাইফুলকে একটি অজ্ঞাতনামা ট্রাক ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। 

দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় এর নিবন্ধন নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই সবুজ মিয়া। মাধবপুর থানার মামলা নম্বর ২৯, ২০/১০/২০২৬।

/এসআর 

Logo