×
Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তলসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বাগেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাদ্দাম মাঝি মধ্য মাকহাটি এলাকার মন্নাফ মাঝির ছেলে। তিনি মোল্লাকান্দি এলাকার বাসিন্দা ছানা মাঝি হত্যা মামলার আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইসতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টিনের ঘরের দ্বিতীয় তলা থেকে সাদ্দাম মাঝিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।

/এএম

Logo