×
Logo

সারাদেশ

বিএনপি ধীরে ধীরে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছে: নাহিদ ইসলাম

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম

বিএনপি ধীরে ধীরে স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছে: নাহিদ ইসলাম

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার জেরে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, বর্তমান সরকার ও দলীয় কার্যক্রমে মনে হচ্ছে বিএনপি ধীরে ধীরে স্বৈরাচারী রূপ ধারণ করছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গাজীপুরে দলীয় এক সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারকে কড়া সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করলেই মুক্তমনা ও সাধারণ নাগরিকদের গ্রেফতারের ঘটনা ঘটছে, যা জনগণের বাকস্বাধীনতা ও মৌলিক অধিকারে সরাসরি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।  

এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের অতিরিক্ত আধিপত্য বিস্তারের সমালোচনা করে তিনি বলেন, সামনের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হবে। 

বিগত আমলের সরকারের কথা স্মরণ করিয়ে দিয়ে এনসিপি আহ্বায়ক দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, অতীতের মতো যদি আবারও দলীয়করণের মাধ্যমে প্রহসনের নির্বাচন করার চেষ্টা করা হয়, তবে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এনসিপি রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।

/এএ

Logo