সাতক্ষীরায় ধান ক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার
স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজের চার দিন পর ধান ক্ষেত থেকে মনোরঞ্জন মণ্ডল নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার শৈলখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মনোরঞ্জন মণ্ডল (৬৫) উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, চার দিন আগে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মনোরঞ্জন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। সকালে শৈলখালীর একটি ধান ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি বৃদ্ধ মানুষ ও পরিশ্রমী কৃষক। ধারণা করা হচ্ছে, ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
/এসআর