বিরোধপূর্ণ স্থানে বন্ধুর বাড়ি নির্মাণে সহযোগিতা করতে গিয়ে সংঘর্ষ, প্রধান শিক্ষক নিহত
দিনাজপুর করেসনডেন্ট
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে বিরোধপূর্ণ স্থানে বন্ধুর বাড়ি নির্মাণে সহযোগিতা করতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে মনোরঞ্জন নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি পার্শ্ববর্তী উপজেলা চিরিরবন্দরে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় আল রোমান নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, এলাকায় মারামারির ঘটনার সময় এক ব্যক্তি মারা গেছে।
খবর পেয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, নিহত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও প্রাথমিকভাবে তিনি চিরিরবন্দরের ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।
প্রাচীন নির্মাণের সময় মনোরঞ্জনকে ডেকে পাঠানো হলে সে চিবিরবন্দর থেকে ঘটনাস্থলে আসে। একপর্যায় তাকে প্রতিপক্ষরা গাছের ডাল দিয়ে প্রহার করলে সে মৃত্যুবরণ করে।
পুলিশ আরও জানায়, ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
/এএন