×
Logo

সারাদেশ

চলন্ত বাসে নারীকে ধর্ষণের দায়ে টাঙ্গাইলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

চলন্ত বাসে নারীকে ধর্ষণের দায়ে টাঙ্গাইলে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

গাবতলী থেকে আশুলিয়াগামী সাভার পরিবহনের চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (২৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়াস এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন বাসচালক মো. আলতাফ, কন্ট্রাক্টর সাগর ওরফে সজীব মাতুব্বর এবং মো. রাবিং।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৪ জানুয়ারি রাতে গাবতলী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন এক নারী। পরদিন ভোরে গাজীপুরের চন্দ্রা এলাকায় চলন্ত বাসে তাকে ধর্ষণ করা হয়। তার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়। পরে টাঙ্গাইলের করটিয়া এলাকায় হাইওয়ে পুলিশের সহায়তায় তিন আসামিকে আটক করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।

মামলার রায় সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ওমরাও খান দিপু জানান, আদালত দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। ওই অর্থ ভুক্তভোগী নারী ক্ষতিপূরণ হিসেবে পাবেন।

/এমএমএইচ

Logo