×
Logo

সারাদেশ

রংপুরে গণপিটুনিতে নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

রংপুরে গণপিটুনিতে নিহত ২

রংপুরে অটোরিকশার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় গণপিটুনিতে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বাগেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো নোহালি ইউনিয়নের কচুয়া বাগদহারা গ্রামের ইন্তাজ আলীর পুত্র এজারুল মিয়া ওরফে কানা ও কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকন্দ গ্রামের আইয়ুব আলীর পুত্র সাদিকুল ইসলাম। 

গংগাচড়া থানার ওসি আব্দুল সবুর জানান, ভোরে ওই গ্রামের আব্দুল মতিন মেম্বার এর পুত্র সোহেল মিয়ার বাড়ি থেকে অটোরিক্সার ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে মসজিদের মাইকে খবর দেন। পরে দুজনকে ধাওয়া করে এলাকাবাসী। আধা কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলেই মারা যায় তারা। 

ওসি আরও জানান, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ উদ্ধার করে গঙ্গাচড়া মডেল থানায় নিয়ে আসা হয়েছে। এখানে প্রয়োজনীয় কর্মকাণ্ড শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হবে। 

/এসআর 

Logo