গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর, আহত ২ পুলিশ
সিনিয়র করেসপনডেন্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম
গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার রঘনুথপুর এলাকায় বুড়িমার গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মিরা মিছিল করার সময় টহল পুলিশের একটি দল তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য এসময় আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।
/এএন