×
Logo

সারাদেশ

ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই টালমাটাল বিএনপি: গোলাম পরওয়ার

ঠাকুরগাঁও করেসপনডেন্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পিএম

ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই টালমাটাল বিএনপি: গোলাম পরওয়ার

ক্ষমতায় আসার ৮ মাসের মধ্যেই টালমাটাল বিএনপি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, দলটি শুধু লুটপাটের রাজত্ব কায়েম করেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রী থাকা অবস্থায় সরকারের উন্নয়নের জন্য এই জেলায় যত টাকা বরাদ্দ এনেছেন, তার সবটাই লুটপাট করেছে বিএনপির চাঁদাবাজরা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা দিতে গিয়েও বিএনপি দুর্নীতি করেছে।

এছাড়া, ১৯৭১ সাল নিয়ে জামায়াতের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো সবই মিথ্যা দাবি করে গোলাম পরওয়ার বলেন, বিএনপির অনেক বড় নেতার পরিবারের সদস্যরা ১৯৭১ সালের গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন।

/এসআইএন

Logo