রাঙ্গামাটি-খাগড়াছড়িতে আধাবেলা অবরোধ শেষে স্বাভাবিক হচ্ছে যান চলাচল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে শেষ হয়েছে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ। অবরোধ শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে যান চলাচল। তবে পর্যটন মৌসুমেও পর্যটকশূন্য সাজেক, বিরাজ করছে সুনসান নীরবতা।
সাজেকে অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ তুলে এই অবরোধ কর্মসূচির ডাক দেয় ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে কর্মসূচি।
অবরোধ চলাকালে দুই জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন এলাকায় টহল জোরদার করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
অবরোধের কারণে বন্ধ ছিল দূরপাল্লার যান চলাচল। শহরেও গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলক কম। অবরোধ শেষ হওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
/এসআইএন