নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং, গ্রেফতার ৩
নওগাঁ করেসপনডেন্ট
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম
নওগাঁর মান্দায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
তারা হলেন, আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম শহীদ, আব্দুল জলিল সরকার এবং অটোরিকশায় থাকা কিশোর তারেক।
শুক্রবার (২৩ অক্টোবর) নওগাঁ-রাজশাহী জেলার বর্ডার এলাকায় খোলা মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নে রাজশাহী-নওগাঁ সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের সড়কে মাইকিং করার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গতরাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে মাইকিংয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়। পরে অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে পুলিশ।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এসআইএন