×
Logo

সারাদেশ

খুলনায় এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

খুলনায় এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার নগরীর জিন্নাহপাড়া এলাকায় খুশি বেগম নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত খুশি বেগমের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের বিরুদ্ধেও মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাহপাড়া সড়কের বউবাজার এলাকায় খুশি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে গুলি ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, আজ ভোরে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় তুষার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। 

/এসআইএন

Logo