কক্সবাজার সৈকতে নিখোঁজ হওয়া আরেক পর্যটকের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫
কক্সবাজার করেসপনডেন্ট
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২০ পিএম
পূজার ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়ে সৈকতে নিখোঁজ হওয়া এসএম নাফিসুর রহমান নিবিড় নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কলাতলী সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, বুধবার বিকেল ও বৃহস্পতিবার সকালে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকত থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে বিভিন্ন কারখানার ৫ শ্রমিক কক্সবাজারে বেড়াতে যান। সেখান থেকে তিনজন গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে ভেসে গেলে; দূরে থাকা ৭ জনের একটি টিমের কাছে সহযোগিতা চায়। এক পর্যায়ে তিনজন সাগরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করলে তারাও তলিয়ে যান।
/এসআর