×
Logo

সারাদেশ

রাঙ্গামাটি এসপি

সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম

সাজেকে আটকে পড়া পর্যটকরা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন

রাঙ্গামাটির সাজেকে আটকে পড়া সব পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে— এমনটাই জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুর রকিব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাহারায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন তারা।

তবে দুটি আঞ্চলিক সংগঠনের ডাকা অবরোধে কারণে সকাল সাড়ে ৯টার দিকে মাঝপথেই সাময়িকভাবে আটকা পড়েন পর্যটকরা।

এর আগে, বুধবার সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন। বিজ্ঞপ্তিতে সংগঠন দুটি জানায়, বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে। তাই গতকালকের মধ্যে সাজেক থেকে সব পর্যটককে চলে আসার অনুরোধ করা হয়।

এদিকে অবরোধ ও পর্যটন বন্ধের ঘোষণায় ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।  সেখানকার অনেকে রিসোর্টের আগাম বুকিং বাতিল করেছেন পর্যটকেরা। সাজেকে সড়ক অবরোধ হলে শুধু পর্যটক বা ব্যবসায়ীরা নন, স্থানীয় বাসিন্দারাও পড়েন চরম ভোগান্তিতে।

/এমএইচআর

Logo