×
Logo

সারাদেশ

আজ বাগেরহাট ও খুলনা সফর করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:৪৯ এএম

আজ বাগেরহাট ও খুলনা সফর করবেন প্রধানমন্ত্রী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম সরেজমিনে দেখতে আজ বাগেরহাট ও খুলনা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিনব্যাপী এই সফরে তিনি সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা আকাশপথে পরিদর্শন করবেন। 

সফরে মোংলা বন্দর জেটি, সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল এবং নতুন অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করবেন। 

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা, অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ যেসব প্রকল্প থমকে আছে; দ্রুততম সময়ে তা সম্পন্ন হবে। 

সরকারের নীতি-নির্ধারকরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে এই অঞ্চলে বিনিয়োগের গতি বাড়বে। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত কারণে কাজ হারানো বিশাল জনগোষ্ঠির বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। 

অন্যদিকে, তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। সরকার প্রধানের সফর ঘিরে স্থানীয়দের প্রত্যাশাও অনেক। এছাড়া, নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। কর্মসূচি শেষ করে আজই ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।

/এএন/এমএইচআর

Logo