×
Logo

সারাদেশ

আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, সাজেক ছাড়ছেন পর্যটকেরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম

আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, সাজেক ছাড়ছেন পর্যটকেরা

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় সাজেক ছাড়তে শুরু করেছেন পর্যটকেরা।

বুধবার (২১ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়। 

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, সাজেকে অবস্থানরত সব পর্যটকদের ২২ অক্টোবর বিকাল ৪ টার মধ্যে নিজেদের গন্তব্যে রওনা হতে বলা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনো পর্যটক সাজেকে যেতে পারবেন না।

এর আগে, সাজেকে দুটি সংগঠনের সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে। পরে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা দেয় তারা। 

/এএন

Logo