×
Logo

সারাদেশ

কুমিল্লায় ঢাকাগামী 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেন লাইনচ্যুত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পিএম

কুমিল্লায় ঢাকাগামী 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেন লাইনচ্যুত

কুমিল্লায় ঢাকাগামী 'কর্ণফুলী এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে লাকসামের নাওটি স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। 

জংশন কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকামুখী রেলপথ বন্ধ থাকায় আপলাইনে রেল চলাচল সচল থাকবে।

এদিকে, লাইনচ্যুত বগি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারি রিলিফ ট্রেন যাওয়ার পর, উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর।

/এএন


Logo