×
Logo

সারাদেশ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও মেয়ে দগ্ধ

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, বাবা-মা ও মেয়ে দগ্ধ

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন— মো. লালচান (৬০), তার স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিসা আক্তার (১৬)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার সাংবাদিকদের জানানা, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, টঙ্গীর মুদাফা এলাকায় সকালে স্ত্রী রান্না করতে গিয়েছিলেন। এসময়ে গ্যাসের লিকেজ থেকে ঘরে আগুন ধরে যায়। এসময়ে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ে দ্বগদ্ধ হয়েছেন। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

/এমএইচআর

Logo